4:24 pm, Tuesday, 24 November 2026

আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম শুরু করা হয়।

এ ছাড়া দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থাও নেওয়া হয়।

তদন্ত শেষ হলে এর ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। এর আগে ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও ৩০ জন আহত হন।

ওই ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একের পর এক কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

সূত্র: দ্য ডন

Tag :
About Author Information

Sirajul Islam

আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১

Update Time : 10:04:52 am, Tuesday, 24 November 2026