2:08 pm, Saturday, 28 November 2026

অর্থনৈতিক সংকটের জন্য দায়ী আ. লীগের দুর্নীতি-অর্থপাচার: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট : দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারকে দায়ী করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৮ লাখ কোটি টাকা।

অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ কোটি টাকা।
মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তন মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সবুজ গালিচায় ভোটের উৎসব আজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন

অর্থনৈতিক সংকটের জন্য দায়ী আ. লীগের দুর্নীতি-অর্থপাচার: রাষ্ট্রপতি

Update Time : 07:47:38 am, Saturday, 28 November 2026