2:28 pm, Saturday, 28 November 2026

চলছে কুলাউড়ার ২২ চা বাগানে পঞ্চায়েত নির্বাচন

হাসান আল মাহমুদ রাজু : দীর্ঘ আট বছর পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ২২টি চা বাগানে শ্রমিক পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকের এ নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে শ্রমিক ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ২২টি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি পদে ৬২ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাতটি ভ্যালিতেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি চা বাগানে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিন পর ভোটের আয়োজন হওয়ায় শ্রমিকদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উদ্দীপনা।

লংলা চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি প্রার্থী সঞ্জু অধিকারী, বিজয়া চা বাগানের সভাপতি প্রার্থী কিরণ শুক্লবৈদ্য, গাজীপুর চা বাগানের সভাপতি প্রার্থী নিতু চামা এবং হিংগাজিয়া চা বাগানের সহসভাপতি প্রার্থী হনুফা বেগম আমার দেশকে বলেন, ‘দীর্ঘদিন পর নির্বাচনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। নির্বাচিত হলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব।’

ভোটার দিলীপ তুরী, মহেশ রাজভর, সাবিনা, চম্পনী ও সুমী বলেন, ‘অনেক দিন পর নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব, এতে আমরা আনন্দিত। যারা শ্রমিকদের উন্নয়নে কাজ করবেন, তাদেরই ভোট দেব। আমাদের কাছে সৎ, নিষ্ঠাবান ও বিচক্ষণ প্রার্থীরাই যোগ্য।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘চা বাগানের প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে মোবাইল স্ট্রাইক ফোর্স মাঠে রয়েছে। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে দায়িত্ব পালন করছেন। আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পঞ্চায়েত কমিটির নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা আক্তার জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুলাউড়ার ২২টি চা বাগানের ২২টি ভোটকেন্দ্রে মোট ৮ হাজার ৬৬৫ জন চা-শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Tag :
About Author Information

Sirajul Islam

চলছে কুলাউড়ার ২২ চা বাগানে পঞ্চায়েত নির্বাচন

চলছে কুলাউড়ার ২২ চা বাগানে পঞ্চায়েত নির্বাচন

Update Time : 08:10:02 am, Saturday, 28 November 2026