3:16 pm, Friday, 22 May 2026

বড়লেখায় চোলাই মদ ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় ৫০০ লিটার চোলাই মদ ও ৩২৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথকস্থান থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- বড়লেখার রশিদাবাদ চা বাগানের মৃত রাম চন্দ্রের ছেলে গনু লাল ও সিলেটের জকিগঞ্জ উপজেলার গাগলাজোড়া গ্রামের হারেস আলীর ছেলে জুবায়ের।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবু সাঈদের নেতৃত্বে পুলিশ উপজেলার রশিদাবাদ চা বাগানে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা গনু লালকে ৫০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। অন্যদিকে উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ পূর্বদৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২৭ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা জুবায়েরকে গ্রেফতার করেছে।

বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পৃথক অভিযানে পুলিশ মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বড়লেখায় চোলাই মদ ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার

Update Time : 09:40:57 am, Saturday, 21 August 2021