10:51 am, Thursday, 14 May 2026

একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ-ক্যাটরিনা-সালমান

বিনোদন ডেস্ক : বলিউডের দশকের পর দশকের গাঢ় বন্ধুত্বের একটি শাহরুখ খান ও সালমান খানের সম্পর্ক। ‘করণ অর্জুন’ সিনেমার সেই দুই ভাইয়ের মতোই তারা একে অপরকে আগলে রাখেন, পাশে থাকেন সবসময়। বি-টাউনে তাদের সম্পর্ক নিয়ে অনেক ইতিবাচক ও আবেগী গল্পের কমতি নেই।

বিভিন্ন সময়েই শাহরুখের সিনেমায় অতিথি হয়ে কাজ করেছেন সালমান। তবে, এবার ভাইজানের সিনেমায় হাজির চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

এরইমধ্যে শাহরুখ শুরু করেছেন ‘টাইগার ৩’- এর শুটিং। যেখানে একজন গোয়েন্দা অফিসারের ভূমিকায় আসবেন এসআরকে। আর এই চরিত্রের জন্য আন্ধেরির যশ রাজ স্টুডিওতে ১২ দিন শুটিং করবেন শাহরুখ।

‘টাইগার ৩’- এর শুটিং শেষ হওয়ার পর ‘পাঠান’ সিনেমার বাকি কাজের জন্য দেশের বাইরে উড়ে যাবেন কিং খান। ‘পাঠান’ সিনেমাটিতে বাজিগর খ্যাত এই অভিনেতার বিপরীতে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ-ক্যাটরিনা-সালমান

Update Time : 05:12:37 am, Sunday, 26 December 2021