11:54 pm, Thursday, 9 July 2026

কানের লাল গালিচায় ‘গোলাপী রানি’ উর্বশী

ডেস্ক রিপোর্ট ::ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের আসরেও আবেদনময়ী লুকে রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠার দিনে লাল গালিচায় তোলা বেশ কিছু স্থিরচিত্র উর্বশী তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গোলাপী রঙের গাউনে সেজেছেন উর্বশী। ক্যাপশনে লেখেন, ‘কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।’

প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে প্রশংসা করছেন উর্বশীর ভক্ত-অনুরাগীরা। যশ লেখেন ‘দারুণ প্রিয়।’ একজন লেখেন, ‘তোমার সৌন্দর্যের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এমনকি কাইলি জেনারও নয়।’ অন্যজন লেখেন, ‘গোলাপী রানি।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

নিউজ১৮ জানিয়েছে, উর্বশী রাউতেলার পোশাকটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান। এটি তৈরি করেছে লেবাননের বৈরুতে অবস্থিত আউত কুচার নামে একটি ফ্যাশন হাউজ।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

কানের লাল গালিচায় ‘গোলাপী রানি’ উর্বশী

Update Time : 07:31:33 am, Thursday, 16 May 2024