4:29 pm, Friday, 22 May 2026

তিন সচিবের দপ্তর বদল

ডেস্ক রিপোর্ট : তিনজন সচিবের দপ্তর বদল করেছে সরকার। বুধবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব মো. আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।

এছাড়া দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে পদায়ন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব একেএম ফজলুল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শামছুল আরেফিনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

তিন সচিবের দপ্তর বদল

Update Time : 01:22:10 pm, Wednesday, 9 February 2022