6:50 am, Sunday, 15 November 2026

এইচএসসি পরীক্ষার ফলাফল শোবিজে কার জিপিএ কত?

বিনোদন ডেস্ক : ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ (১৩ ফেব্রুয়ারি)। এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন।

এরমধ্যে রাজধানীর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের মানবিক শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা চেরি। তিনি শুধু পরীক্ষার আগের রাতে পড়েই জিপিএ ৪ দশমিক শূন্য ৮ (এ) পেয়ে পাস করেছেন তিনি।

ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রাজধানীর স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩ দশমিক ৭৫ (এ মাইনাস) পেয়ে পাস করেছেন তিনি।

রাজধানীর সিটি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (এ+) পেয়েছেন ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৫’ আসরের চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা। ২০১৯ সালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েও জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। উচ্চশিক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান এই গায়িকা। পছন্দের বিষয় কম্পিউটার সায়েন্স অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

দেশের খ্যাতনামা সংগীতশিল্পী আলম আরা মিনুর মেয়ে লামিয়া জিপিএ ৫.০০ (এ+) পেয়েছেন। মেয়ের ফলাফলের খবর জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে এই গায়িকা লিখেছেন, ‘আমার মেয়ে লামিয়া আশরাফ আপনাদের সবার দোয়ায় এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ (এ+) পেয়েছে। ওর জন্য অনেক দোয়া করবেন যেন আগামীতে আরও ভাল করতে পারে, আর সুন্দর একটা জীবন পায়।’

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ।

এবার প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। গতবারের চেয়ে ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল। গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি ছিল না।

Tag :
About Author Information

Sirajul Islam

সিলেটে পরীক্ষায় সেরা ২০জনের আবেদন ফি দেবে শাবিপ্রবি প্রশাসন

এইচএসসি পরীক্ষার ফলাফল শোবিজে কার জিপিএ কত?

Update Time : 11:57:21 am, Monday, 14 February 2022