2:41 am, Wednesday, 3 June 2026

মতিঝিলের মডার্ন ম্যানসনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মতিঝিলের একটি ১৫তলা ভবনে ফাটল দেখা যাওয়ার পর সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ভবনটিতে ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

বুধবার (৯ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ৫৩, মতিঝিল, মডার্ন ম্যানসনের ১৫তলা ভবনটি পরিদর্শন করেন। সেটিতে ফাটল দেখে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লিখা সাইনবোর্ড টাঙায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ১৯৬২ সালের ১৪ নভেম্বর এই ভবনটি নির্মাণের অনুমতি দেওয়া হয়। এরপর ভবনটি নির্মাণ করা হয়। ভবনের দোতলায় ৩টি এবং তিন তলার ২টি পিলারে ফাটল দেখা গেছে। তাই এটিকে ঝুঁকিপূর্ণ ভবন বলা হয়েছে। ভবনটি অনেক পুরনো।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পৃথিমপাশার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী- তদন্তে ইউএনও

মতিঝিলের মডার্ন ম্যানসনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

Update Time : 10:01:33 am, Wednesday, 9 March 2022