9:53 pm, Wednesday, 17 June 2026

আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে যাত্রীদের দীর্ঘ লাইন

ডেস্ক রিপোর্ট :: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে শুক্রবার ভোর রাত থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। ঈদ উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রি শুরু না হলেও আজ দেয়া হয় ২৬ এপ্রিলের টিকিট।

এবার ঈদ যাত্রায় অনেক মানুষ ঢাকা ছাড়বে, ভোগান্তি হতে পারে চরম, এমন আশঙ্কা থেকে আগেই বাড়ি যেতে আগাম টিকেট কিনতে অনেকেই এসেছেন কমলাপুর রেল স্টেশনে। ভোর রাত থেকে যাত্রীরা টিকেটের জন্য অপেক্ষা করেন।
শুক্রবার দেয়া হয় ২৬ এপ্রিলের টিকিট।

এবার আন্তনগর ট্রেনের ঢাকার কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব টিকিটের অর্ধেক অনলাইনে এবং বাকি অর্ধেক স্টেশনের কাউন্টারে বিক্রি হবে। এ সময় যাত্রীরা অভিযোগ করেন অনলাইনে টিকিট না পাওয়ার ও কালোবাজারির।

যাত্রীরা বলছেন, তারা জেনেছেন ২২ এপ্রিল দেয়া হবে ২৬ এপ্রিলের টিকিট, এ জন্য তারা রাত থেকে কেউ কেউ অপেক্ষা করে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে যাত্রীদের দীর্ঘ লাইন

Update Time : 06:47:16 am, Friday, 22 April 2022