10:47 am, Wednesday, 22 April 2026

বাংলাবাজার ঘাটে রাজধানীমুখী মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট :: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজারো মানুষ। এতে বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে রাজধানীমুখী যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা গেছে।

রোববার (৮ মে) ঘাট এলাকা ঘুরে দেখা যায়, বাংলাবাজার ঘাটে ফেরি পারের জন্য প্রায় শতাধিক যানবাহন অপেক্ষা করছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘লঞ্চঘাট এলাকায় যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। দুপুর পর্যন্ত ২০ হাজারেরও বেশি যাত্রী বাংলাবাজার থেকে শিমুলিয়া গেছে।’

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, ‘শিমুলিয়া ফেরিঘাটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিতে যানবাহনের সাথে যাত্রীর বাড়তি চাপ আছে।’

জানা যায়, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। এছাড়া যাত্রী পারাপারে জন্য ১৫৫টি স্পিডবোট এবং ৮৫টি লঞ্চ চলাচল করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বাংলাবাজার ঘাটে রাজধানীমুখী মানুষের ঢল

Update Time : 11:19:42 am, Sunday, 8 May 2022