4:18 pm, Wednesday, 18 November 2026

থানায় সুমনের ঝুলে থাকার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখেনি পরিবার

ডেস্ক রিপোর্ট :: চুরির মামলায় গ্রেফতারের পরদিন শনিবার সাড়ে ১০টার দিকে হাতিরঝিল থানা হেফাজতে থাকা সুমন শেখকে (২৭) সকালের নাস্তায় পরোটা, ডিম ও আধা লিটার কোমলপানীয় দেয় পরিবার। তবে সরাসরি নাস্তা দিতে নিষেধ থাকায় কনস্টেবলের হাতে দেন। বকশিস হিসেবে ১০০ টাকাও দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান।

সুমনের পরিবারের সদস্যরা জানান, সকালেই দায়িত্বরত কনস্টেবল তাদের জানান কিছুক্ষণের মধ্যে সুমনকে থানা থেকে আদালতে সোপর্দ করা হবে। এরপর আদালতে গিয়ে স্বজনরা জানতে পারেন, আদালতে একটি রিপোর্ট এসেছে। তাতে লেখা সুমন থানার ভেতরে আত্মহত্যা করেছ্নে। মারা যাওয়ার ৮ ঘণ্টা পর নিহতের পরিবার আদালত থেকে জানতে পারেন সুমন আত্মহত্যা করেছেন।

পুলিশ বলছে, শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত ৩টা ৩২ মিনিটে সুমন তার পরনের ট্রাউজার দিয়ে লোহার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন, যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এ ফুটেজ নিহতের স্ত্রীসহ স্বজনদেরও দেখানো হয়েছে।

তবে নিহতের পরিবারের দাবি, সুমন রাত সাড়ে ৩টার দিকে মারা গেলো, তাহলে শনিবার সকাল সাড়ে ১০টার সময় পুলিশ কেন নাস্তা নিলো? আবার বললো দুপুরে আদালতে পাঠানো হবে?

এছাড়া সুমন আত্মহত্যা করলে ঝুলে থাকার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখেননি বলেও দাবি পরিবারের।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) মোশাররফ হোসেন এই প্রতিবেদককে বলেন, ‘শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টা/১১টার দিকে আমার মাকে সঙ্গে নিয়ে থানায় যাই সুমনের সঙ্গে দেখা করতে ও নাস্তা দিতে। মা নাস্তা নিয়ে থানায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এরপর দায়িত্বে থাকা জাফর উদ্দিন আলম নামের একজন কনস্টেবলের হাতে নাস্তা দেওয়া হয় এবং নাস্তা পৌঁছে দেওয়ার জন্য কনস্টেবলকে ১০০ টাকাও দেওয়া হয়। কনস্টেবল জানান, উপর থেকে নিষেধ, ভেতরে ঢোকা যাবে না।’

তিনি বলেন, ‘‘থানায় ঢুকতে না দিয়ে কনস্টেবল জানান, ‘আসামিকে থানা থেকে দুপুর সাড়ে ১২টার সময় আদালতে পাঠানো হবে। আপনারা আদালতে গিয়ে উকিল ধরেন।’ এরপর থানা থেকে বেরিয়ে মাকে বাসায় পাঠিয়ে আমি ও আমার বোন আদালতে যাই। আদালতে গিয়ে শুনি, সেখানে রিপোর্ট এসেছে, থানার ভেতরে রুম্মন আত্মহত্যা করে মারা গেছেন।’’

মোশাররফ হোসেন আরও বলেন, ‘আত্মহত্যা করেছে রাত সাড়ে ৩টার সময় (শুক্রবার)। কিন্তু পুলিশ সকালে আমাদের কাছ থেকে নাস্তা নিলো, টাকা নিলো এবং বললো সুমন বেঁচে আছে, তাকে আদালতে পাঠানো হবে। থানায় নাটক সাজানো হয়।’

সিসিটিভি ফুটেজ দেখেছেন কি না জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, ‘ফুটেজে দেখা গেছে পরনে থাকা ট্রাউজার প্যান্ট খুলে ফেলছে (সুমন)। শুধু আন্ডারওয়্যার পরা ছিল। এরপর সে দেওয়াল ধরে উপরে ওঠে। আবার নিজেই নিচে নেমে আসে। সে যদি ফাঁস দিয়ে আত্মহত্যাই করে তাহলে ঝুলে থাকার কথা। সিসিটিভি ফুটেজে ঝুলে থাকার দৃশ্য থাকার কথা। কিন্তু ফুটেজে তার ঝুলে থাকার কোনো দৃশ্য দেখা যায়নি।’

‘এমনকি ঝুলে থাকলে কোন পুলিশ তাকে নিচে নামালো সেই দৃশ্যও দেখাতে পারেনি পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজের ভিডিও বন্ধ করে দিয়ে পুলিশ আমাদের বাইরে যেতে বলে। সিসিটিভিতে আত্মহত্যার প্রমাণ দেখাতে পারেনি পুলিশ।’

রুম্মন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন জানিয়ে তিনি বলেন, ‘সুমন খুব ভালো মনের মানুষ ছিলেন। কখনো কারো সঙ্গে ঝগড়া-বিবাদে জরাতেন না। বিড়ি-সিগারেটের প্রতিও তার নেশা ছিল না। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। আমার ছোট বোনের সঙ্গে রুম্মনের বিয়ে হয় ১০ বছর আগে। তাদের ৮ বছরের একটি ছেলে আছে।’

মোশাররফ হোসেন আরও বলেন, ‘সুমনকে মিথ্যা অভিযোগ দিয়ে মেরে ফেলা হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

সুমনের স্ত্রী জান্নাত বলেন, ‘দেশে বিচার আছে। সে চুরি করলে তার বিচার হবে। থানা হেফাজতে তাকে হত্যা করা হলো কেন? ইউনিলিভারের পিওরইট ও পুলিশ আমার স্বামীকে হত্যা করেছে। তার কাছে পুলিশ পাঁচ লাখ টাকা দাবি করে থানা থেকে। পুলিশকে টাকা না দেওয়ায় আমার স্বামীকে হত্যা করা হয়েছে।’

এ বিষয়ে আইন ও শালিস কেন্দ্রের (আসক) পরিচালক (প্রোগ্রাম) নীনা গোস্বামী বলেন, ‘এখানে গাফিলতি হোক আর দায়িত্বে অবহেলা হোক, কিছু না কিছু ত্রুটি পুলিশের আছে। থানা হলো সবচেয়ে নিরাপদ জায়গা। মানুষ যেখানে গিয়ে পুলিশের কাছে আশ্রয় চান। সেই নিরাপদ জায়গায় হত্যা হোক আর আত্মহত্যা হোক, তার মানে থানা নিরাপদ নয়।’

তিনি বলেন, ‘কোনো আসামি যদি আত্মহত্যাও করে থাকে, এর পেছনে কোনো না কোনো কারণ আছে। আত্মহত্যায় প্ররোচনা অথবা টর্চার করার পর সহ্য করতে না পেরে আত্মহত্যা। সেটা যাই হোক, এখানে আসামির নিরাপত্তা নিশ্চিত হয়নি।’

এদিকে এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই হেমায়েত হোসেন ও কনস্টেবল মো. জাকারিয়া।

এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ।

এর আগে শনিবার (২০ আগস্ট) রাতে হাতিরঝিল থানায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ১৫ আগস্ট ইউনিলিভারের পিওরইট থেকে ৫৩ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতার তিনজন হলেন- আল আমিন, সোহেল রানা ও অনিক হোসেন। তারা এখন কারাগারে আছেন। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ ও চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রুম্মন শেখ সুমনকে শনাক্ত করা হয়। এরপর শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে রামপুরা মহানগর এলাকার বাসা থেকে সুমনকে গ্রেফতার করে পুলিশ। তার বাসা থেকে তিন লাখ ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালানো হয়। এরপর অভিযান শেষে রাত ১১টার দিকে তাকে থানা হেফাজতে রাখা হয়।’

ডিসি আরও বলেন, ‘শনিবার সকালে সুমন শেখকে আদালতে পাঠানোর কথা ছিল। কিন্তু শুক্রবার দিনগত রাতে রাত ৩টা ৩২ মিনিটে সুমন তার পরনে থাকা ট্রাউজার দিয়ে লোহার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন। যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এ ফুটেজ নিহতের স্ত্রীসহ স্বজনদেরও দেখানো হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় রাতে (শনিবার) ডিউটি অফিসার হেমায়েত হোসেন ও কনস্টেবল মো. জাকারিয়াকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, সুমনকে মারধর করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

থানায় সুমনের ঝুলে থাকার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখেনি পরিবার

Update Time : 12:31:23 pm, Sunday, 21 August 2022