11:34 pm, Friday, 22 May 2026

সৌদিতে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার ৩ যুবক নিহত

ডেস্ক রিপোর্ট :: সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান।

বৃহস্পতিবার তারা তিনজন আল কাসিম শহরে উদ্দেশ্যে প্রাইভেট কার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ঢাকা পোস্টকে বলেন, মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সৌদিতে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার ৩ যুবক নিহত

Update Time : 06:49:42 am, Friday, 26 August 2022