7:03 am, Friday, 6 November 2026

মৌলভীবাজার টাউন ঈদগায় ঈদের দিন কখন কোন জামাত?

স্টাফ রিপোর্টার :: আগামীকাল রোববার (৯ জুলাই) মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল আজহা। ঈদ-উল আজহা মূলত শুরু হয় সকালে ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে। ইতিমধ্যে দেশের প্রায় সব ঈদগাহ প্রস্তুত করা হয়েছে ঈদের জামাতের জন্য। মৌলভীবাজারের টাউন ঈদগাহ মাঠও প্রস্তুত করা হয়েছে ঈদের জামাতের জন্য। ঈদের দিন মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ জুলাই) মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এ তথ্য  জানান।

মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা ৩০ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করবেন, মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শামসুল ইসলাম। জামাতে সানি ইমাম হিসাবে উপস্থিত থাকবেন হাফিজ মাওলানা মির্জা শামিম আহমদ ইমাম, দরগাহ জামে মসজিদ মৌলভীবাজার।

এরপরে সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হবে ঈদের দ্বিতীয় জামাত। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন, সুলাতানপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শামসুজ্জোহা। সানি ইমাম হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা আছাদ আহমদ ইমাম,ধরকাপন জামে মসজিদ মৌলভীবাজার।

সকাল সাড়ে ৮টায় ঈদের শেষ জামাত অনুষ্ঠিত হবে। শেষ জামাতে ইমামতি করবেন, টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আকিল উদ্দিন। সানি ইমাম হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল কাদির। বায়তুল আমান জামে মসজিদ কুসুমবাগ মৌলভীবাজার।

করোনার কথা মাথায় রেখে সবাইকে ঈদগাহে আসার আহ্বান জানিয়ে মেয়র ফজলুর রহমান বলেন, ঈদগাহে সবাই মাস্ক পরিধান করে আসবেন, নামাজের নির্দিষ্ট আসন পরিপূর্ণ হলে পরবর্তী জামাতে অংশ নেয়ার জন্য ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া আবহাওয়া অনুকূলে না থাকলে মসজিদে জামাত অনুষ্টিত হবে। শহরে প্রায় অর্ধশতাধিক মসজিদ ঈদ জামাতের জন্য প্রস্তুত রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মৌলভীবাজার টাউন ঈদগায় ঈদের দিন কখন কোন জামাত?

Update Time : 12:31:34 pm, Saturday, 9 July 2022