2:56 pm, Friday, 6 November 2026

ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টন শস্য রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়া খাদ্যশস্য চুক্তির অধীন ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টনেরও বেশি শস্য রপ্তানি করা হয়েছে। জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রধান রেবেকা গ্রিনস্প্যান এ তথ্য জানিয়েছেন।

রেবেকা গ্রিনস্প্যান জানান, শস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি টানা সাত মাস ধরে বিশ্বব্যাপী খাদ্য মূল্যস্ফীতিকে কমিয়ে দিয়েছে। তারা ১৪ মিলিয়ন টন খাদ্য ছেড়েছে, যা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মাধ্যমে এসেছে। এটি বাজারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ায় খাদ্যশস্য রপ্তানি নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে চুক্তিতে মধ্যস্থতা করে তুরস্ক। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে সব নেতার নিয়মিত যোগাযোগ রয়েছে তাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অন্যতম। কয়েকদিন আগে দুই নেতা খাদ্যশস্য সরবরাহ এবং তুরস্কে সম্ভাব্য আঞ্চলিক গ্যাস প্লান্ট নিয়ে আলোচনা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টন শস্য রপ্তানি

Update Time : 10:59:28 am, Friday, 16 December 2022