11:35 pm, Thursday, 24 September 2026

কৃষক দম্পতির উপর হামলা বড়লেখায় স্কুল শিক্ষিকাসহ ৪ আসামী কারাগারে

স্টাফ রিপোর্টার: বড়লেখায় দরিদ্র কৃষক দম্পতি ও তাদের শিশু ছেলে-মেয়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলার গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বদরুন নেছাসহ চার আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার জামিন নিতে হাজির হলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। অন্য আসামীরা হলেন আলমাছ আহমদ, ইসলাম উদ্দিন ও আয়জুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারী উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সাময়িক বরখাস্তকৃত) আপ্তাব আলী, তার স্ত্রী একই স্কুলের সহকারী শিক্ষিকা বদরুন নেছা, তাদের ছেলে কায়িফ আশরাফ, আত্মীয় আলমাছ আহমদ, ইসলাম উদ্দিন ও আয়জুল ইসলাম পূর্ব-বিরোধের জেরে সঙ্গবদ্ধভাবে গ্রামের দরিদ্র কৃষক বাবলু মিয়ার বাড়িতে ঢুকে তাকেসহ স্ত্রী, ছেলে-মেয়ের উপর সন্ত্রাসী হামলা চালান। এতে বাবলু মিয়া, তার স্ত্রী সুজি বেগম, ছেলে সামাদ আহমদ, মেয়ে ছামিয়া বেগম ও ছাদিয়া বেগম আহত হন। এঘটনায় আহত বাবলু মিয়া ২৯ জানুয়ারি বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আপ্তাব আলী, তার স্ত্রী সহকারি শিক্ষিকা বদরুন নেছা, ছেলে কায়িক আশরাফসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

বড়লেখা আদালত পুলিশের জি.আর.ও পিযুষ কান্তি দাস জানান, বাবলু মিয়ার মামলার ৪ আসামী বৃহস্পতিবার জামিন নিতে আদালতে হাজির হন। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

কৃষক দম্পতির উপর হামলা বড়লেখায় স্কুল শিক্ষিকাসহ ৪ আসামী কারাগারে

Update Time : 12:18:37 pm, Saturday, 18 February 2023