3:23 am, Friday, 22 May 2026

খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা ছিল না : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না- এমন মুচলেকার কথা নির্বাহী আদেশে মুক্তির আবেদনে ছিল না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
সোমবার দুপুর ২টার দিকে বাংলাদেশ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ‘১১শ ওরিয়েন্টেশন কোর্সের’ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দেওয়া হয়েছে। তার ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম এ দাবি করেন। এরই প্রেক্ষিতে আইনমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
আনিসুল হক বলেন, ‘গত ২৬ জানুয়ারি সংসদে একজন সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন সেটা একদম ভুল না। তবে আমার যতদূর মনে পড়ে, এমন কথা ছিল না।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা ছিল না : আইনমন্ত্রী

Update Time : 09:54:45 am, Monday, 6 February 2023