মো. ফাহাদ আহমদ: বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিাংদ্ধে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রæয়ারি) বিকাল ৪ টায় সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত¡র এলাকায় থেকে একটি শান্তি মিছিল বের করা হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত¡রের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্ত¡র এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে চত্বরের পাশে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এতে খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাঈদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ অলিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন- সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন আহমেদ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 























