3:26 am, Friday, 6 November 2026

বিদ্রোহের ঘোষণা ওয়াগনরের, রোস্তভে নাগরিকদের বের না হওয়ার আহ্বান

ডেস্ক রিপোর্ট:রাশিয়ার পক্ষে যুদ্ধরত ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ দেশটিতে সশস্ত্র বিদ্রোহ করার চেষ্টা করছে বলে জানিয়েছে রুশ সরকার। এ নিয়ে রাশিয়ায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ অভিযোগ আনে রুশ সরকার। এর আগে ওয়াগনারের শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনেন। প্রিগোঝিনের এ অভিযোগ করার পরই রুশ সরকারের ঘোষণা আসে তার বাহিনী সশস্ত্র বিদ্রোহের চেষ্টায় আছে।

রুশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রিগোঝিন তার পক্ষের সেনাদের রাশিয়ার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর রোস্তভ-অন-দনের দিকে এগোনোর নিদের্তশ দিয়েছেন। এসবের জেরে মস্কোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোস্তভ অঞ্চলের গভর্নর নাগরিকদের রোস্তভ-অন-দনের কেন্দ্রস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে সম্ভব হলে ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন টেলিগ্রামে ঘোষণা দিয়েছেন- জননিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাহিনী সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, এর ফলে বিভিন্ন সড়ক বন্ধ ও পাবলিক ইভেন্টে নিষেধাজ্ঞা আসতে পারে।

রোস্তভ-অন-দনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ফুয়েল স্টেশনের সামনে দিয়ে একটি ট্যাংক ও এপিসি যেতে। এছাড়া আরও সামরিক যান শহরের রাস্তায় আছে বলে খবর পাওয়া গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বিদ্রোহের ঘোষণা ওয়াগনরের, রোস্তভে নাগরিকদের বের না হওয়ার আহ্বান

Update Time : 06:08:04 am, Saturday, 24 June 2023