3:13 pm, Saturday, 30 May 2026

ডিজনি তারকা কোকো লি আর নেই

ডেস্ক রিপোর্ট : মারা গেছেন ডিজনি তারকা ও পপ-তারকা কোকো লি। কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন তিনি। একটা সময় তিনি এতটাই হতাশ হয়ে পড়েন যে, গলায় ফাঁস দেন। তারপর উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কোমায় চলে যাওয়া এই শিল্পী আর চোখ খোলেননি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বোন ক্যারল ও ন্যানস।

কয়েক দশকের ক্যারিয়ারে অসংখ্যা হিট অ্যালবাম, সিনেমা এবং টেলিভিশন শোয়ে দেখা গেছে কোকো লিকে। সিএনএনকে তার বোনেরা জানিয়েছেন, রোববার কোকোর অবস্থা খুবই মুমূর্ষু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোমা থেকে জীবিত ফেরানো যায়নি তাকে। বুধবার মারা যান তিনি।

এ বছর ছিল কোকোর সংগীত ক্যারিয়ারের ৩০তম বর্ষ। তিনি আন্তর্জাতিক সংগীতে চীনা গায়কদের জন্য নতুন বিশ্ব উন্মোচনে অক্লান্ত পরিশ্রম করেছেন। এ কারণে চীনাদের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়েছিলেন বলেও জানিয়েছেন কোকোর বোনরা।

কোকো হংকংয়ে জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেন মার্কিন যুক্তরাষ্ট্রে। উচ্চ মাধ্যমিকের পর হংকংয়ে ফেরার সময় একটি গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। যেখান থেকে সংগীত ক্যারিয়ার শুরু হয় তার। ১৯৯০ দশকে এশিয়াতে সফলতা পান। লাখ লাখ অ্যালবাম বিক্রি হয়। ইংরেজি, ম্যান্ডারিন ও ক্যান্টনিজ ভাষায় অনেক অ্যালবাম প্রকাশ করেছেন কোকো।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

ডিজনি তারকা কোকো লি আর নেই

Update Time : 08:48:23 am, Thursday, 6 July 2023