10:41 am, Thursday, 25 June 2026

রাজের সঙ্গে দূরত্ব, ছেলের নাম পাল্টালেন পরীমণি!

ডেস্ক রিপোর্ট : গত বছরের ১০ আগস্ট পুত্রসন্তান জন্মের পরদিন ছবিসহ ছেলের নাম প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমণি। জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। বছর না পেরোহেই তাদের দাম্পত্য কলহ। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝড়-বজ্রপাত দেখেছে দেশবাসী। এবার কি রাজের ওপর ক্ষোভের জায়গা থেকে ছেলের নাম পাল্টে রাখলেন পরীমণি? এমন আভাস দিয়েছেন পরী নিজেই।

রাজ-পরীর সন্তান হিসেবে ইতোমধ্যে বেশ পরিচিত রাজ্য। কিছু দিন ধরে রাজ্যকে নতুন নামে ডাকছেন পরীমণি। সেটা হলো- পদ্ম। ধারণা করা হচ্ছিল, মা হিসেবে আদর করেই এমন নামে ছেলেকে সম্বোধন করেন তিনি। তবে সোমবার (৭ আগস্ট) ইঙ্গিত পাওয়া গেলো, ছেলের নাম বদলেছেন পরী।

এদিন রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন প্রযোজক আব্দুল আজিজ। সঙ্গে লেখেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’

আজিজের পোস্টে মন্তব্য করে ছেলের পুরো নাম জানালেন পরী। লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে, পুত্রকে তিনি রাজ্য নয়, বরং পদ্ম নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে স্পষ্ট কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে পরী-পুত্রের। এজন্য বড় উদযাপনের বন্দোবস্ত করছেন নায়িকা। তবে সেই আয়োজনে রাজের উপস্থিতি চান না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় তাদের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

রাজের সঙ্গে দূরত্ব, ছেলের নাম পাল্টালেন পরীমণি!

Update Time : 07:39:04 am, Tuesday, 8 August 2023