3:21 pm, Saturday, 30 May 2026

সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে: সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের সংবিধানে বলা আছে ৫ বছর পর পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ ৫ বছর পর সরকারের কোন বৈধতা থাকে না। তাই কি ভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়।

মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন কি ভাবে হবে সেটা সংসদে আইন পাশ করা আছে। দেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে। সুতারাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।

বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের থেকে এখন বিদ্যুৎ’র ঘাটতি কিছুটা কমে এসেছে। আগামী ৩ থেকে ৪ মাসের ভিতরে দেশে যে বিদ্যুৎ ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে (৪র্থ তলা) একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এইসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে: সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী

Update Time : 10:27:06 am, Thursday, 7 September 2023