1:50 am, Sunday, 15 March 2026

কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

ডেস্ক রিপোর্ট : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাণীর বাজার ও আদমপুর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ও ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রাণীর বাজারে অবস্থিত রিমি কসমেটিক্সকে ১ হাজার টাকা, আদমপুর বাজারে অবস্থিত ভাই ভাই পাঁচমেশালী ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, জুসনা মেডিকেলকে ৩ হাজার টাকা, খাঁন এন্ড সন্সকে ৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও কার্যালয়ের অফিস কক্ষে বসে শিউলী আক্তার নামে একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডে অবস্থিত বনফুল এন্ড কোং এর পরিবেশক নূর এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী শিউলী আক্তারকে জরিমানার শতকরা ২৫ ভাগ ১,৫০০ টাকা প্রদান করা হয়।

অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কুকুরের আক্রমণ এড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম আলী আহত

কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

Update Time : 08:53:36 am, Saturday, 15 January 2022