কমলগঞ্জ প্রতিনিধিঃ করোনা প্রতিরোধে “এসো পাশে দাঁড়াই “এ স্লোগানকে সামনে রেখে কুলাউড়ার শরিফপুর ইউনিয়নের আব্দুল হামিদ বদরুল ফোরামের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাজার পিস মাস্ক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইয়ার হাতে এ মাস্ক গুলো তুলে দেন আব্দুল হামিদ বদরুল ফোরামের পক্ষে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো.আবুল হোসেন খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারি যুগল কৃষ্ণ গোস্বামী, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোছাঃ রওশন আরা বেগম, সাংবাদিক আহমেদুজ্জামান (আলম), সাদিকুর রহমান সামু, আশরাফ সিদ্দিকী পারভেজ প্রমুখ।
6:28 am, Wednesday, 29 April 2026
News Title :
কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুল হামিদ বদরুল ফোরামের মাস্ক প্রদান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:49:54 am, Thursday, 12 August 2021
- 459 Time View
Tag :
Popular Post





























