11:51 pm, Sunday, 18 January 2026

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট :গাজীপুরের একটি পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের পিকনিকের এই বাসটি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা সম্মুখীন হয়।   ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী ৬টি বিআরটিসি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোবাসে করে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিল।  ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে নেমে আঞ্চলিক সড়ক দিয়ে রিসোর্টে যাওয়ার সময় উত্তর পেলাইদ গ্রামের উদয়খালী বাজারে ডাবল ডেকার একটি বাস পল্লী বিদ্যুতের তারের স্পর্শে আসে। এতে বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়। এসময় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে আরো দুজন মারা যায়।  শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনজন মারা গেছে। এ ঘটনায় আরো দুই তিন জন আহত হইছে। নিহতরা হলেন- গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইউটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থী নিহত

Update Time : 08:00:29 am, Saturday, 23 November 2024