12:13 pm, Tuesday, 16 December 2025

টেস্ট নেতৃত্বে ফিরতে রাজি নন শান্ত, লিটনের দিকে ঝুঁকছে বিসিবি

ডেস্ক রিপোর্ট : জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে টেস্ট দলের নেতৃত্বে ফেরাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), কিন্তু তার মন গলাতে পারেনি বোর্ড। সম্প্রতি তাকে আবারও অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, এর আগে ওয়ানডে অধিনায়কত্ব এক প্রকার ‘ছিনিয়ে’ নেওয়ার পর অভিমানে টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়া শান্ত তার চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন।

গত ২৩ অক্টোবর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডের পর বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন শান্তর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘সে (শান্ত) এই মুহূর্তে নেতৃত্ব দিতে আগ্রহী নয় এবং তার সিদ্ধান্তের কথা আমাদের জানিয়ে দিয়েছে।’ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর শান্ত পদত্যাগ করায় টেস্ট অধিনায়কের পদটি শূন্য হয়ে যায়।

বাংলাদেশ এখন টেস্ট স্কোয়াডের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত একজন নেতা খুঁজছে এবং বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে দিয়ে সেই শূন্যস্থান পূরণ করতে চাইছে। জানা গেছে, বিসিবি লিটনের সম্মতির জন্য অপেক্ষা করছে। আগামী ১১ নভেম্বর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও টেস্ট দলের নেতৃত্ব দিতে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু তার ওয়ানডে অধিনায়কত্বই এখন বোর্ডের পর্যালোচনার মুখে রয়েছে। টানা চারটি সিরিজ হারের পর সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতলেও, মিরাজের পারফরম্যান্সে বোর্ড সন্তুষ্ট নয়। তার অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলে মাত্র তিনটিতে জিতেছে। ফলে ১২ জুন শুরু হওয়া তার এক বছরের মেয়াদ আর বাড়বে কিনা, তা নিয়ে বোর্ডের অনেকেই সন্দিহান।

মিরাজকে ওয়ানডে অধিনায়কত্ব দেওয়ার সময় বিসিবি তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক রাখার কথা বলেছিল। কিন্তু এখন সেই সম্ভাবনা ক্ষীণ দেখাচ্ছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম (বুলবুল) সম্প্রতি জোর দিয়ে বলেছেন যে, অধিনায়কত্বের বিষয়ে কোনো ‘ধরাবাঁধা নিয়ম’ নেই।

বুলবুল বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য আমাদের একটি সুস্পষ্ট নীতি রয়েছে। বোর্ড, নির্বাচক এবং শীর্ষ কোচিং স্টাফদের মধ্যে একাধিক আলোচনার মাধ্যমে সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে চিহ্নিত করা হবে। তবে যাকে বেছে নেওয়া হবে, তাকেও এই দায়িত্ব নিতে রাজি হতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে তিনজন অধিনায়ক থাকতেই হবে। এটা একজন ব্যক্তি তিনটি, একজন দুটি বা একজন একটি ফরম্যাটের দায়িত্ব পালন করতে পারে। এটা নির্ভর করে আলোচনা এবং দলের জন্য কোনটা সেরা তার ওপর।’

বিসিবি যদি এখনও তিন ফরম্যাটে তিন অধিনায়কের অবস্থানেই থাকতে চায়, তবে তাইজুল ইসলাম এবং মুমিনুল হকের মতো বিকল্প তাদের হাতে রয়েছে। তাইজুল এর আগে টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ক্রিকবাজকে বলেছেন যে, বোর্ড প্রস্তাব দিলে তিনি টেস্ট অধিনায়কত্ব পুনর্বিবেচনা করতে প্রস্তুত।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

টেস্ট নেতৃত্বে ফিরতে রাজি নন শান্ত, লিটনের দিকে ঝুঁকছে বিসিবি

Update Time : 09:09:42 am, Sunday, 26 October 2025