4:35 am, Wednesday, 14 January 2026

দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে- পুলিশ সুপার

স্টাফ রিপোটার: দুষ্কৃতিকারী যারা সাধারণ নাগরিকদের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে।

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় আইনশৃংখলা পরিস্থিতি তদারকিকালে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এসব কথা বলেন।

আজ রবিবার দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল কুলাউড়া থানা এলাকা পরিদর্শন করেন।
পুলিশ সুপার কুলাউড়া থানা এলাকার মূল সড়ক সমূহ এবং কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার বলেন, ”বিএনপি- জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময়ে মৌলভীবাজার জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা কোন দুষ্কৃতিকারীকে মৌলভীবাজার জেলায় তাদের অপকর্ম করতে দেবো না।”

তিনি মৌলভীবাজারবাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন মৌলভীবাজার জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক,মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে- পুলিশ সুপার

Update Time : 10:16:34 am, Sunday, 5 November 2023