9:28 am, Wednesday, 11 March 2026

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বাংলা নববর্ষবরণকে বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী তার শুভেচ্ছাবার্তায় বলেন, ‘পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পয়লা বৈশাখ বাংলা ভাষাভাষীদের সার্বজনীন উৎসব।’

ড. হাছান বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী প্রতিরোধযুদ্ধে বাংলাদেশ ইতোমধ্যেই তার সক্ষমতার স্বাক্ষর রেখেছে। স্বাস্থ্যরক্ষায় সরকারি নির্দেশনা ও বিধি যথাযথভাবে অনুসরণের মাধ্যমে মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণে রাখা হোক নতুন বছরের অন্যতম অঙ্গীকার।

‘স্বাস্থ্যবিধি মেনে ও ডিজিটাল বাংলাদেশের আশীর্বাদে অনলাইনে বর্ষবরণ হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার’, বলেন তথ্যমন্ত্রী।

Tag :
About Author Information

Sirajul Islam

সেহরি খাওয়া হলো না কুলাউড়ার প্রবাসী মিজানুর রহমানের, বাহরাইনে ইন্তেকাল

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তথ্যমন্ত্রী

Update Time : 12:21:33 pm, Tuesday, 13 April 2021