3:49 am, Monday, 8 December 2025

বিলাসবহুল হলিডে হোমে রিয়া, এক রাতের ভাড়া কত জানেন?

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় বেশ আলোচনায় আসেন সে। তবে সেসব আলোচনা-সামালোচনা পেছনে ফেলে আবারও কাজে ফিরেছেন রিয়া। ব্যস্ততার মাঝে একটু সুখ খুঁজতে অবসর যাপন করছেন তিনি।

তবে দেশের বাইরে কোথাও অবসরে যাননি রিয়া। দেশের ভেতরেই একটি বিলাসবহুল হলিডে হোমে ছুটি কাটাচ্ছেন তিনি। মুম্বাই থেকে কিছুটা দূরে আলিবাগের একটি হলিডে হোমে ছুটি কাটাচ্ছেন বঙ্গতনয়া। সেই ছবি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

সোশ্যাল হ্যান্ডেলে রিয়া একাধিক ছবি পোস্ট করেছন। আর সে সব ছবি বলে দিচ্ছে, একটি বিলাসবহুল হলিডে হোমই আপাতত তার ঠিকানা। সেখানে একটি বড় পুল রয়েছে। সেই পুলের ধারে যোগাসন করছেন রিয়া। বাগানে ঘেরা সেই হলিডে হোমে রয়েছে একটি বিশালাকার বেডরুম। সেই ঘরের জানালায় চোখ রাখলেই দেখা যাবে বাইরের মনোরম দৃশ্য।

রিয়ার মতো এই বিলাসবহুল হলিডে হোমে ছুটি কাটাতে যান অনেকেই। কিন্তু জানেন কি, এখানে একটি ঘরের রাত প্রতি ভাড়া কত? সংবাদমাধ্যম সূত্রের খবর, এই হলিডে হোমে একটি ঘরের রাত প্রতি ভাড়া ৩৫ হাজার ২০০ রুপি।

আপাতত আলিবাগের এই বিলাসবহুল হলিডে হোমে দিন যাপন করছেন রিয়া। কিন্তু তার সঙ্গী কে বা কারা হয়েছেন, সে বিষয়ে এখনও কোন কিছু জানা যায়নি। এমনকি কোন ছবিও পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে থানার অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা

বিলাসবহুল হলিডে হোমে রিয়া, এক রাতের ভাড়া কত জানেন?

Update Time : 06:55:27 am, Thursday, 20 January 2022