7:56 am, Wednesday, 29 April 2026

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বড়লেখা প্রতিনিধি:বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ১৭ জন মোটরসাইকেল আরোহিকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে। এছাড়া বুধবার রাতে পৌরশহরের বারইগ্রাম এলাকায় গাঁজা বহন ও সেবনের দায়ে নাজির আহমদ নামে এক যুবককে ৩০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, সড়ক পরিবহন আইনে ১৭ মামলায় ১১ হাজার ৫০০ টাকা এবং এর আগে বুধবার রাতে এক যুবককে গাঁজা বহন ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩০০ টাকা জরিমানা করেছে। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Update Time : 10:59:19 am, Thursday, 1 June 2023