12:14 am, Tuesday, 20 January 2026

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের টেস্টের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মুমিনুল হককে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন সাদমান ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহি। ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান ও রেজাউর রহমান রাজা।

আজ রবিবার (২৪ এপ্রিল) বিসিবির এক বিবৃতিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু হবে ২৩ মে। প্রাথমিক স্কোয়াড থেকে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।

এদিকে গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর পারিবারিক কারণে ছিলেন না নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে তাকে ফিরে আসতে হয় দেশে। তবে শ্রীলঙ্কার সিরিজে তার উপস্থিতি দলে বাড়তি অনুপ্রেরণা যোগাবে।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনজুরিতে পড়া টাইগার পেসার তাসকিন আহমেদ ছিটকে গেছেন স্কোয়াড থেকে। এছাড়াও একই সিরিজে চোটে পড়া শরিফুল ইসলামকে স্কোয়াডে রাখা হয়েছে ফিট থাকা সাপেক্ষে। ফলে তার মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে ১৬ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রেজাউর রহমান রাজা।

এখন পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ২২টি টেস্ট খেলেছে। জয় মাত্র ১টিতে আর ড্র চারটিতে। দেশের মাটিতে ৮টি টেস্ট খেলে ৬টিতে হার আর ২টিতে ড্র।

১৬ সদস্যের বাংলাদেশ দল
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

Tag :
About Author Information

Sirajul Islam

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের টেস্টের দল ঘোষণা

Update Time : 06:13:55 am, Monday, 25 April 2022