9:05 pm, Tuesday, 24 November 2026

‘লটারিতে বদলি হলেও দক্ষতা দেখে ঢাকার সাব-রেজিস্ট্রার পদায়ন’

ডেস্ক রিপোর্ট : ঢাকার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে সাব-রেজিস্ট্রার পদায়নে লটারির মাধ্যমে বদলি করা হলেও কর্মকর্তাদের দক্ষতা ও কাজের চাপ সামলানোর সক্ষমতা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘ঢাকার মতো গুরুত্বপূর্ণ এলাকায় কাজের চাপ বেশি।

তাই লটারিতে যেসব কর্মকর্তার নাম উঠবে, তাদের মধ্য থেকে দক্ষ ও বেশি কাজের চাপ সামলাতে সক্ষম কর্মকর্তাদের সংশ্লিষ্ট জায়গায় দেওয়ার চেষ্টা করা হবে।’

মঙ্গলবার (০৬ অক্টোবর) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি কার্যক্রম অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সারাদেশে বর্তমানে ১৩১ জন আছেন এ ক্যাটাগরিতে। তাদের মধ্য থেকে আমরা ১৮ জনকে নিয়ে এসেছি।

তাদের মধ্য থেকে দক্ষতার ভিত্তিতে, যে এলাকার কাজের চাপ বেশি, তা সামলাতে পারবেন এমন কর্মকর্তাদের সেখানে দেওয়ার চেষ্টা করব।’
তিনি বলেন, ‘দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে কাজের চাপ এক রকম নয়।

ঢাকায় কাজের চাপ বেশি হওয়ায় কর্মকর্তাদের সক্ষমতা অনুযায়ী পদায়ন করা প্রয়োজন। আমাদের অফিসটাও চালাতে হবে।’
লটারি দিয়ে শুরু, ধাপে ধাপে অন্য এলাকাতেও

সাব-রেজিস্ট্রার বদলিতে লটারির পদ্ধতি ভবিষ্যতে অন্য জায়গাতেও প্রয়োগ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, ‘লটারির মাধ্যমে বদলির এ প্রক্রিয়া একটি শুরু মাত্র। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জায়গাতেও এভাবে সমস্যার সমাধানের পথ বের করা হবে।’

তিনি বলেন, ‘কোনো না কোনো জায়গা থেকে আমাদের শুরু করতে হয়। আমরা সেই শুরুটা করলাম। প্রক্রিয়াটি চলমান থাকবে।’

লটারির পরও দক্ষতার ভিত্তিতে পদায়নের সিদ্ধান্তের ব্যাখ্যায় মন্ত্রী বলেন, ‘লটারিতে যাদের নাম উঠবে, তাদের মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের কাজের ধরন ও চাপ অনুযায়ী গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়ার চেষ্টা করা হবে। তবে এমন কোনো পরিস্থিতি তারা চান না, যাতে লটারির কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।’

আগেও ঢাকায় কাজ করা কর্মকর্তা ফের এলে বৈষম্য নয়

একবার ঢাকায় সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করা কোনো কর্মকর্তা লটারির মাধ্যমে আবার ঢাকায় পদায়ন পেলে সেটি বৈষম্য হবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যেহেতু প্রক্রিয়াটি র‌্যান্ডম বা লটারিভিত্তিক, তাই কাউকে বৈষম্যের শিকার করা হবে না। যেহেতু আমরা র‌্যান্ডম একটা প্রক্রিয়ার মাধ্যমে শুরু করছি, আমরা কোনো ডিসক্রিমিনেশন দিতে চাই না।’

তবে কোনো কর্মকর্তা ঢাকায় যোগ দেওয়ার পর দুর্নীতিতে জড়ালে তাকে দায়িত্বে রাখা হবে না বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘উনি কালকে জয়েন করে দুর্নীতি শুরু করলে আমি তো তাকে রাখতে পারব না।’

সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলির ক্ষেত্রে সার্ভিস রুলস অনুসরণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কর্মকর্তাদের কাজের সুযোগ ও দায়িত্ব নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালাই বিবেচনায় নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সাব-রেজিস্ট্রারদের ৩৭২টি পদ খালি রয়েছে। এর মধ্যে ১৩৯ জন নিয়োগের প্রক্রিয়ায় রয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন হচ্ছে।’

লটারির এ পদ্ধতি সরকারের অন্য দপ্তরেও প্রয়োগ করা উচিত কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘কোন মন্ত্রণালয় বা দপ্তরের প্রশাসন কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী বা কর্তৃপক্ষ তাদের নিজস্ব বিবেচনা প্রয়োগ করবেন। আমার মন্ত্রণালয়ের প্রশাসন কীভাবে চলবে, সে বিষয়ে আমি বলতে পারি; অন্য মন্ত্রণালয়ের বিষয়ে মত দেওয়ার এখতিয়ার আমার নেই।’

Tag :
About Author Information

Sirajul Islam

রোগীদের সেবায় মানবিক উদ্যোগবড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভাব্যইউপি চেয়ারম্যান প্রার্থী গনির৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার

‘লটারিতে বদলি হলেও দক্ষতা দেখে ঢাকার সাব-রেজিস্ট্রার পদায়ন’

Update Time : 09:49:33 am, Tuesday, 6 October 2026