5:44 pm, Thursday, 12 March 2026

লেবানিজ বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরায়েলের বিমান হামলা

ডেস্ক রিপোর্ট : লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ শহরতলীর বুর্জ আল-বারাজনেহ এলাকার কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
লেবানিজ বিশ্ববিদ্যালয় সরকারি অর্থায়নে পরিচালিত দেশটির একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। এছাড়া ইসরায়েলি বিমান বৈরুতের আল-জামুস এলাকাতেও আঘাত হেনেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এনএএ-কে উদ্ধৃত করে আল-জাজিরা জানায়, হামলার আগে ইসরায়েলের আরবি ভাষার সামরিক মুখপাত্র আভিচে আদ্রাই যেসব এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, সেই তালিকায় আল-জামুসের নাম ছিল না।
এনএএ বলছে, গোটা বৈরুত ক্ষেপনাস্ত্র হামলার শব্দে কেঁপে উঠছে। আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বৈরুত শহরের বেশ কিছু অংশ ঢেকে দিয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত তিন হাজার ১১৭ জন নিহত ও ১৩ হাজার ৮৮৮ জন আহত হয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

লেবানিজ বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরায়েলের বিমান হামলা

Update Time : 06:26:17 am, Saturday, 9 November 2024