2:58 pm, Saturday, 31 October 2026

অনন্ত-বর্ষাসহ ৫ জনের নামে মামলা

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া। গত ২০ আগস্ট সাভার মডেল থানায় তিনি এ মামলা করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোবিজ অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা।

মামলার অন্য আসামিরা হলেন, অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।

আদালত সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামি আকরাম।

শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর মুনির জামিন পান। তবে অনন্ত জলিল ও বর্ষা এখনো জামিন আবেদন করেননি।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় নেন আকরাম, মুনির ও কামরুল। এর মূল্য ১০ লাখ টাকা। কিন্তু এলসি না খুলে বারবার তারিখ পরিবর্তন করে সময়ক্ষেপণ করতে থাকেন তারা।

অভিযোগে আরও বলা হয়, পরে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম রাব্বি টেক্সটাইলের দেওয়া চালানের মূল কপি জোরপূর্বক রেখে দেন।

চালান ফেরত চাইলে নানা অজুহাত দেখিয়ে অস্বীকৃতি জানান এবং টেক্সটাইল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অফিসে প্রবেশে বাধা দেন। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার

অনন্ত-বর্ষাসহ ৫ জনের নামে মামলা

Update Time : 09:51:17 am, Tuesday, 23 September 2025