11:37 pm, Tuesday, 7 July 2026

অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:: গারা দেশে বিদ্যমান অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘সারা দেশে অবৈধ ইটভাটায় ভরে গেছে। আমরা এগুলো রোধে কঠোর অবস্থানে রয়েছি। আমরা সাধারণ মানুষকেও পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারে উৎসাহিত করছি।’আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, যারা পরিবেশবান্ধব ব্লক ইট তৈরি করতে চায় তাদের সহজ শর্তে আমরা ঋণ দেব। তাদের জন্য প্রয়োজনে বাজেটে আরও বরাদ্দ রাখার চেষ্টা করবো। তবুও আমরা চাই আমাদের পরিবেশ ভালো থাকুক।মন্ত্রী বলেন, আমাদের বনাঞ্চল কমে যাচ্ছে, জেলা প্রশাসক সম্মেলনে আমরা এবিষয়েও ডিসিদের নির্দেশনা দিয়েছি। আমাদের বনগুলো এরইমধ্যে অনেক সংকুচিত হয়ে আসছে। যেগুলো আছে সেগুলো আমাদের ধরে রাখতে হবে।তিনি বলেন, টিলা কাটা, গাছ কাটা, বন উজাড় করা, অবৈধ ইটভাটা, যেগুলো পরিবেশের ক্ষতি করছে, পরিবেশের ক্ষতি করা প্লাস্টিক ও পলিথিন বিষয়ে উনাদের করণীয়, পাখি নিধন বন্ধ, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার জন্য যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী যাতে আমাদের সহযোগিতা করেন, সে বিষয়ে সহযোগিতা চেয়েছি। উনারা কথা দিয়েছেন আমাদের সহযোগিতা করবেন। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় যেটুকু সরকারি দায়িত্ব রয়েছে তারা সেটা পালন করবেন।
ডিসিদের পক্ষ থেকে কী প্রস্তাব ছিল- জানতে চাইলে মন্ত্রী বলেন, উনারা অনেক কিছু জানতে চেয়েছেন। আমাদের সচিব মহোদয় সেগুলোর জবাব দিয়েছেন। অনেক জেলায় আমাদের পরিবেশ অধিদপ্তরের অফিস নেই। আমরা তাদের আশ্বস্ত করেছি, বাকি ১৪ জেলায় অফিস করব, সেখানে কর্মকর্তা নিয়োগ দেব।

পরিবেশবান্ধব ইট উৎপাদন বৃদ্ধিকে উৎসাহিত করতে সরকারের কোনো উদ্যোগ আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে সরকারি স্থাপনায় শতভাগ পরিবেশবান্ধব ইট ব্যবহার করা হবে। সেই আলোকে প্রজ্ঞাপনও জারি হয়েছে। পরিবেশবান্ধব ইট যারা করবে, তাদের আমরা সহযোগিতা করব। তারা যাতে সহজে ব্যাংক লোন পান, আমরা সেই ব্যবস্থা করব।
এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশনা

Update Time : 08:07:58 am, Wednesday, 25 January 2023