7:41 am, Sunday, 19 April 2026

অভিনেত্রী হওয়ার আগে কী কাজ করতেন পরিণীতি?

ডেস্ক রিপোর্ট ::বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। গায়িকা হিসেবেও বর্তমানে সুখ্যাতি পেয়েছেন তিনি। রাজনীতিবিদ রাঘব চড্ডার বউ তিনি। তবে অভিনয়ে আসার আগে কী কাজ করতেন অভিনেত্রী?

সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরুর দিনগুলি শেয়ার করেন অভিনেত্রী।

পরিণীতি উল্লেখ করেন, ‘আমি রানির হয়ে ‘দিল বোলে হারিপ্পা’, দীপিকা পাড়ুকোন এবং নীল নিতিন মুকেশের ‘লফাঙ্গে পারিন্দে’র প্রচার করেছি। আনুশকা ও শাহিদ কাপুরের ‘বদমাশ কোম্পানি’র কাজও করেছিলাম। যশরাজের স্টুডিওতে ইন্টার্ন হিসেবে আমার শেষ ছবি ছিল ব্যান্ড বাজা বরাত। ওদের জন্য কফিও অর্ডার করতাম’।

তিনি আরও শেয়ার করেন, ইন্টার্ন থাকার সময় যে সাংবাদিকদের তিনি সেলেব্রিটি সাক্ষাৎকারে ব্যবস্থা করে দিতেন, তারাই এখন তার সাক্ষাৎকার নেন।

যশরাজ ফিল্মসের সঙ্গে দেড় বছর কাজের পর, সেই চাকরি ছেড়ে দেন তিনি। তবে একদিন হঠাৎই তাোর কাছে একটি ফোন আসে আদিত্য চোপড়ার কাছ থেকে। যা তার ক্যারিয়ার আর জীবন দুটোই বদলে দেয়। ‘চাকরি ছাড়ার কয়েকদিন পর, আমি আদির কাছ থেকে একটি ফোন পাই। তখন তো আমি অবাক, ও আমাকে কেন ফোন করছে। ’

ফোনে আদিত্য সেই সময় পরিণীতিকে যশরাজের সঙ্গে তিনটি সিনেমার চুক্তিতে স্বাক্ষর করানোর কথা বলেছিলেন। কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সঙ্গে তার অডিশনের ভিডিও পছন্দ হয়েছিল আদিত্য চোপড়ার। এর এক মাস পর লেডিজ ভার্সেস রিকি বহেল-এর অফার পান।

এরপর প্রায় ১১ বছর যশরাজের নায়িকা হিসেবে কাজ করেন পরিণীতি। ইশকজাদে, হাসি তো ফাসি, মেরি প্যায়ারি বিন্দু-র মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদেরকে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

অভিনেত্রী হওয়ার আগে কী কাজ করতেন পরিণীতি?

Update Time : 08:36:19 am, Tuesday, 30 April 2024