8:58 am, Thursday, 23 July 2026

‘অ্যানিমেল’-এ বৈবাহিক ধর্ষণের সেই দৃশ্য নিয়ে যা বললেন মানসী

ডেস্টক রিপোর্ট::‘অ্যানিমেল’ সিনেমায় ববি দেওল ও মানসী তক্ষকের মধ্যে বৈবাহিক ধর্ষণের একটি দৃশ্য রয়েছে। দৃশ্যটি নিয়ে সিনেমা মুক্তির পর থেকেই বিতর্ক চলছে। অবশেষে ভারতের জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের মত জানালেন মানসী তক্ষক।

মানসী বলেন, ‘অবশ্যই দৃশ্যটি ধাক্কা দেওয়ার মতো। কেউই ধারণা করতে পারেননি বিয়ের অনুষ্ঠান এভাবে শেষ হবে। বিয়ের দৃশ্যটি যখন শুরু হয়, তখন লাইন, সাজসজ্জা মিলিয়ে দারুণ ছিল। সেখানে যে মিউজিক ছিল, সেটা তো ভাইরাল হয়েছে। কিন্তু দৃশ্যটি যেভাবে শেষ হয়, সেটা চমকে দেওয়ার মতো।’

তিনি বলেন, ‘দৃশ্যটি করা হয়েছে দর্শককে এটা বলতে যে, ‘অ্যানিমেল’ আসছে। যদি রণবীর কাপুর অভিনীত চরিত্রটি এতটা সহিংস হতে পারে, তাহলে আপনাকে বুঝতে হবে, খলনায়ক আরও খারাপ হবে। দৃশ্যটি মূলত ববি দেওল স্যার অভিনীত চরিত্রটিকে প্রতিষ্ঠিত করতে সিনেমায় রাখা হয়েছে।’

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি।

Tag :
About Author Information

Sirajul Islam

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

‘অ্যানিমেল’-এ বৈবাহিক ধর্ষণের সেই দৃশ্য নিয়ে যা বললেন মানসী

Update Time : 07:36:47 am, Sunday, 10 December 2023