8:01 am, Friday, 22 May 2026

আইপিএলে কে কোন পুরস্কার জিতলেন

ডেস্ক রিপোর্ট : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার হিসেবে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি। একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরিতে এবারের আইপিএলে ৭৪১ রান করেছেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বেঙ্গালুরুর এই তারকা।

আইপিএলে অভিষেকের পর থেকেই ২৫২টি ম্যাচ খেলেছেন কোহলি। ছিলেন শুরুর মৌসুম থেকে। আইপিএলে সর্বাধিক ১০টি সেঞ্চুরির রেকর্ডও তারই দখলে। ২৪৪টি ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন ৮ হাজারের অধিক রান।

গতকাল রোববার শেষ হওয়া ১৭তম আসরে ১৫ ম্যাচে ৭৪১ রান করেন কোহলি। ৬১.৭৫ গড়ে ১৫৪.৬৯ স্ট্রাইক রেটে ব্যাট করে মৌসুম শেষ করেন তিনি। সর্বোচ্চ ইনিংস ১১৩ রানের। যদিও তার দল বেঙ্গালুরু বাদ পড়েছে শেষ চার থেকে। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ১০ লাখ রুপির প্রাইজমানি পান তিনি।

এর আগে বিদেশিদের মধ্যে ডেভিড ওয়ার্নার ওবং ক্রিস গেইল একাধিকবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে এই স্বীকৃতির মালিক হলেন কোহলি।

এ ছাড়া ১৪ ম্যাচে ২৪ উইকেট শিকার করে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্চাব কিংসের হার্শাল প্যাটেল। এর আগে ২০২১ সালে বেঙ্গালুরুর হয়ে ৩২ উইকেট শিকার করে হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি।

তিনিও আইপিএলের ইতিহাসে এ নিয়ে দুবার এই পুরষ্কার জিতেন।

এ ছাড়া ফাইনালে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক। ৪৮৮ রান ও ১৭ উইকেট নিয়ে টুর্ণামেন্ট সেরা হয়েছেন কলকাতার সুনিল নারিন। ইমার্জিং প্লেয়ারের পুরষ্কার জিতেছেন হায়দরাবাদের নিতিশ কুমার রেড্ডি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

আইপিএলে কে কোন পুরস্কার জিতলেন

Update Time : 09:03:01 am, Monday, 27 May 2024