11:06 pm, Thursday, 13 August 2026

আকাশ সেন ও পুস্পিতার ‘হ্যাপি নিউ ইয়ার’ প্রকাশ্যে

ডেস্ক রিপোর্ট : ‘সুখের হাসি ফুটুক মুখে সবার, ওয়েলকাম ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার’ এমনই কথায় গীতিকার সুহেল খানের নতুন গান ‘হ্যাপি নিউ ইয়ার’। নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানাতে এ গানটি রচনা করেছেন তিনি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এপি শুভ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেন ও পুস্পিতা মিত্র। গানের মিক্স মাস্টার করেছেন সুরাজ (বোম্বাই)। এর ভিডিওটি পরিচালনায় ছিলেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটির কোরিওগ্রাফি করেছেন মো. শামিম ও ক্যামেরায় ছিলেন মোশারফ। গানের মডেল হিসেবে আছেন, রাতুল, সাদী, নিপুন, রোজা, ইস্পিতা ও অনন্যা।

গানটি প্রসঙ্গে আকাশ সেন বলেন, ২০২৩ সালের মানুষের মনের যে দুঃখ সেটা ভুলিয়ে একটু ভালো লাগার পরশ বুলিয়ে দেবে। সেই ধারাবাহিকতায় বছরের শেষ আয়োজন এবং নতুন বছরকে স্বাগত জানাতে গানটি প্রকাশ করা। আশা করছি আপনাদের জন্য ভালো কিছুটা হবে।

পুস্পিতা মিত্র বলেন, সৌমিত্র ঘোষ ইমনের দাদার ডিরেকশন এবং কথা, সুর, সংগীতায়োজন সব মনের মতো হয়েছে। নতুন বর্ষে এটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

সুহেল খান বলেন, নতুন বছরকে বর্ণীল করতে আমার লেখা শ্রোতাদের জন্য নতুন উপহার। অনেক দিন পর ভালো একটা গান শুনতে পাবেন সবাই।

২৯ ডিসেম্বর শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে গানটি প্রকাশ করা হয় এসএলকে মিউজিকের ইউটিউব চ্যানেলে।

Tag :
About Author Information

Sirajul Islam

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন।

আকাশ সেন ও পুস্পিতার ‘হ্যাপি নিউ ইয়ার’ প্রকাশ্যে

Update Time : 08:52:14 am, Sunday, 31 December 2023