3:32 pm, Tuesday, 19 May 2026

আগামী ৮ মে বড়লেখা-জুড়ি ও কুলাউড়া উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন

স্টাফ রিপোটার: প্রথম ধাপে সারা দেশের সাথে সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্তি গতে যাচ্ছে- সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা; সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা; মৌলভীবাজারের বড়লেখা-জুড়ি ও কুলাউড়া উপজেলঅ এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা পরিষদ। আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোটগ্রহণ করা হবে ৮ মে। প্রথম ধাপে সিলেট বিভাগের ১১টিসহ দেশের ১৫২টি উপজেলা পরিষদে আগামী ৮ মে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনের এই তফসিল ঘোষণা করে ।অশোক কুমার দেবনাথ জানান, দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।
১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচন ৬টি ধাপে ও ২০১৯ সালে ৫ ধাপে উপজেলা পরিষদের পঞ্চম ভোট হয়। বর্তমানে দেশে উপজেলা রয়েছে ৪৯২টি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত

আগামী ৮ মে বড়লেখা-জুড়ি ও কুলাউড়া উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন

Update Time : 08:48:55 am, Friday, 22 March 2024