7:18 am, Friday, 6 November 2026

আত্মহত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক :: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনবার বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে অকল্পনীয় মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

ভালোবেসে ঘর বেঁধেছিলেন শ্রাবন্তী। কিন্তু সেই ভালোবাসা বারবার আঘাতে রূপ নেয়; যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।

পরিস্থিতি এমন হয়েছিল যে, আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা জানান এই অভিনেত্রী।

শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, অনেক সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?

২০০৩ সালে শ্রাবন্তী চ্যাটার্জির বয়স খুবই কম ছিল।

সেই সময় পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে; যার নাম অভিমন্যু। মা-বাবার বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠেছেন।
রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালের জুলাইয়ে তাদের রেজিস্ট্রি বিয়ে হয়। ২০১৭ সালের আগস্টের দিকে এই সংসারেও ভাঙনের সুর বেজে ওঠে। ২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।

এরপর ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে আবারো বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ভালোবেসে তৃতীয় সংসার বাঁধলেও তা স্থায়ী হয়নি। বিয়ের এক বছর পরই এ সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। যা আদালত পর্যন্ত গড়ায়। সর্বশেষ শ্রাবন্তীর এ সংসারও ভেঙে গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আত্মহত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

Update Time : 08:09:57 am, Wednesday, 9 September 2026