11:36 am, Thursday, 29 October 2026

ঈদে একসাথে জায়েদ ও নিপুণ!

বিনোদন ডেস্ক :: জায়েদ খান ও নিপুণ আক্তার, চলতি বছর দেশের সিনেমায় সবচেয়ে আলোচিত দুটি নাম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তারা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন। এরপর নানান নাটকীয়তায় পদ নিয়ে কাড়াকাড়ি পৌঁছেছে আদালতে। দু’জন দু’জনের বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারি করতে থাকেন।

এখনো সেই সমস্যার সমাধান হয়নি। এর মধ্যেই জানা গেল, বিটিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন জায়েদ খান ও নিপুণ। তবে অবাক হওয়ার কারণ নেই। কেননা, অনুষ্ঠানটির ভিন্ন দুটি পর্বেই অতিথি হয়েছেন তারা।

আসন্ন রোজার ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে বিশেষ সেলিব্রেটি ‘চায়ের আড্ডা’। নূর আনোয়ার রনজুর পরিকল্পনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জান্নাত রুহী। জায়েদ খানের পর্বটি প্রচার হবে ৩০ এপ্রিল এবং নিপুণের পর্বটি দেখা যাবে ৭ মে। দুটি পর্বই রাত ১১টায় প্রচার হবে।

এই অনুষ্ঠানে খোলামেলা ও প্রাণবন্ত আলাপে তারা অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা জানা-অজানা তথ্য তুলে ধরেছেন।

শিল্পী সমিতি নিয়ে আইনি জটিলতা কাটিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি আদালতের রায়ের অপেক্ষায় আছে। তবে আমি তো শিল্পী মানুষ। কাজও তো করতে হবে। সে জন্যই বিটিভির এই অনুষ্ঠানে অংশ নিলাম। অনেক দিন পর কাজে ফিরে প্রশান্তি লাগছে।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বিশ্ব হাতধোয়াদিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী

ঈদে একসাথে জায়েদ ও নিপুণ!

Update Time : 07:45:31 am, Sunday, 17 April 2022