ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, লুটপাটের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে গেছেন। তিনি বলেন, বর্তমান সরকার গ্রাম থেকে শহর- সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে কাজ করছেন। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রহমান ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে কসবা – আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতাল কার্যক্রম উদ্বোধন এবং কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে সাংবাদিকদের প্রশ্নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন।
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য খাতে গতি ফিরিয়ে আনা এবং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে দিনরাত কাজ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এ বছর ৪১ হাজার ৩৯১ জন স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। ফ্যাসিস্টদের মত টাকা বানানোর জন্য মেশিন এনে রাস্তায় ফেলে রাখার পরিকল্পনা এই সরকারের নেই।
দেশের প্রায় সব জেলা ও উপজেলা হাসপাতালের পরিস্থিতি একই রকম উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে ১৯ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এসব হাসপাতালের শয্যাসংখ্যা ৫০-এ উন্নীত করা হয়। এরপর আর কোনও সরকার হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ায়নি বলে দাবি করেন তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি হাসপাতালের শয্যাসংখ্যা ১৫১-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতিতে কাজ চলছে বলেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন।
রহমান ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে কসবা- আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতাল কার্যক্রমের মাধ্যমে সাধারণ চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, দাঁতের চিকিৎসা, ডায়াগনস্টিক পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।
10:54 am, Thursday, 29 October 2026
News Title :
ফ্যাসিস্টদের মত টাকা বানানোর জন্য মেশিন এনে রাস্তায় ফেলে রাখার পরিকল্পনা এই সরকারের নেই : স্বাস্থ্যমন্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:41:36 am, Wednesday, 28 October 2026
- 41 Time View
Tag :
Popular Post
























