10:55 am, Thursday, 29 October 2026

‘ভালো কিছু পেতে সময় লাগে’, ব্যালন ডি’অর নিয়ে ইয়ামাল

ডেস্ক রিপোর্ট :: ব্যালন ডি’অর জেতার স্বপ্ন পূরণ হয়নি লামিনে ইয়ামালের। তবে তাতে হতাশ হয়ে থেমে থাকতে চান না বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ড।

বিশ্বাস করেন, ধৈর্য ধরে এগিয়ে গেলে একদিন তার হাতেও উঠবে ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার।
গত সোমবার লন্ডনে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে তৃতীয় হয়েছেন ১৯ বছর বয়সী ইয়ামাল।

পরদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ধৈর্য ধরে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। পাশাপাশি পুরস্কারজয়ীদের অভিনন্দনও জানিয়েছেন এই তরুণ তারকা।
ইনস্টাগ্রামে ইয়ামাল লিখেছেন, ‘একদিন আসবে, ভালো জিনিস পেতে সময় লাগে। আমি যে পথে এগোচ্ছি, তাতে আমার বিশ্বাস আছে।

তাড়াহুড়ো নয়, বরং উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে চাই এই বিশ্বাস নিয়ে যে, একদিন আমার সময়ও আসবে।’
এবারের ব্যালন ডি’অর জিতেছেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। দ্বিতীয় হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আর মূল পুরস্কার জিততে না পারলেও টানা তৃতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন ইয়ামাল। অনূর্ধ্ব-২১ বছর বয়সী মৌসুমসেরা ফুটবলারকে দেওয়া হয় এই পুরস্কার।

বার্তায় পুরস্কারজয়ীদের অভিনন্দন জানিয়ে ইয়ামাল আরও লিখেছেন, ‘বিজয়ীদের অভিনন্দন। এখন আমার মনোযোগ আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, বার্সেলোনাকে আবার জেতানো।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি লালগালিচায় উপস্থিতির মুহূর্ত, পরিবার ও বন্ধুদের সঙ্গে তোলা ছবিসহ মোট নয়টি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ইয়ামাল।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বিশ্ব হাতধোয়াদিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী

‘ভালো কিছু পেতে সময় লাগে’, ব্যালন ডি’অর নিয়ে ইয়ামাল

Update Time : 07:58:12 am, Wednesday, 28 October 2026