5:06 am, Friday, 22 May 2026

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ

ডেস্ক রিপােট :: পূর্ব উপকূলে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তবে সেটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে। আজ বুধবার (২৬ জুন) এ ঘটনা ঘটেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উচ্চতায় উড়েছিল।

এ বিষয়ে একটি ফোন কলে আলাপ করেছেন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন বলে নিন্দা করেছেন তারা। একইসঙ্গে এই উৎক্ষেপনকে এই অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি বলে সমালোচনাও করেছেন।

এই ঘটনার নিন্দা জানিয়ে পিয়ংইয়ংকে এ ধরনের আরও বেআইনি ও অস্থিতিশীল কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড। এর আগে, ৩০ মে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ

Update Time : 08:36:38 am, Wednesday, 26 June 2024