8:56 am, Friday, 22 May 2026

উলিপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:: কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে দুলাল মিয়া (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ধামশ্রেনী ইউনিয়নের নাওড়া গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে। পরে রাতেই ৬০ হাজার টাকায় বিষয়টি ফয়সালা করা হয়। জানা গেছে, গত সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে ওই গ্রামের আজগার আলীর ইউক্লিপ্টাস গাছের ডাল কাটার এক পর্যায়ে পা পিচলে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মামা শহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার লোকজন বিষয়টি রাতেই ৬০ হাজার টাকার বিনিময় মীমাংসা করে দেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে থানায় কেউ অভিযোগ নিয়ে আসে নাই।ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

উলিপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

Update Time : 10:13:09 am, Wednesday, 25 January 2023