ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের চেয়ারম্যান, যায়যায়দিনের সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাঈদ হোসেন চৌধুরী দেশের চা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মালিকানাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরেছে। এইচআরসি গ্রুপ শুধু চা শিল্প নয়- পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। সাঈদ হোসেন চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ছিলেন স্পেনে বাংলাদেশের অনারারি কনসাল । কূটনৈতিক মহলে তাঁর ভাবমূর্তি ছিল মর্যাদাপূর্ণ। তিনি দীর্ঘ সময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে যুক্ত থেকে ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরেন।
শিল্পোদ্যোক্তা হলেও তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন ও শিক্ষাবিস্তারে তাঁর বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজসেবী হিসেবেও দেশ-বিদেশে তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। মৃত্যুকালে সাঈদ হোসেন চৌধুরী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এইচআরসি গ্রুপ ও যায়যায়দিন। সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুতে শোকাহত দেশের ব্যবসায়ী, কূটনৈতিক ও রাজনৈতিক মহল।
4:40 pm, Friday, 22 May 2026
News Title :
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর নেই
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:29:02 am, Tuesday, 15 July 2025
- 130 Time View
Tag :
Popular Post

























