2:03 am, Wednesday, 15 July 2026

এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ

ডেস্ক রিপোর্ট::চোটের কারণে লম্বা সময়ে ধরে মাঠের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস ব্যাটারির অন্যতম সদস্য এবাদত হোসেন চৌধুরী। এজন্য গুরুত্বপূর্ণ বেশকিছু টুর্নামেন্ট ও দ্বিপাক্ষীক সিরিজে এবাদতের সার্ভিস পায়নি লাল সবুজের দল। এবার এই তারকা পেসারকে নিয়ে আরও একটি দুঃসংবাদ পাওয়া গেল।

২০২৪ সালের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ছোট ফরম্যাটের বিশ্বমঞ্চে খেলতে পারবেন না এবাদত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদিন নান্নু আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের মাঝামাঝিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে এবাদতের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে নিজের দশম ওভারের তৃতীয় বল করতে এসে হাঁটুর ইনজুরিতে পড়েন এবাদত। এরপর ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন এবাদত। তাতে অবশ্য লাভ হয়নি। ইনজুরির কারণে সবশেষ এশিয়া কাপ থেকে ছিটকে যান। এমনকি ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি।

চোট থেকে সেরে উঠতে লন্ডনে অস্ত্রোপচার করিয়েছে এবাদত। এজন্য লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সিলেটের এই ক্রিকেটার। নান্নু জানিয়েছেন, আগামী বছরের আগস্টের দিকে মাঠে ফেরার সম্ভাবনা আছে এবাদতের।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ

Update Time : 12:09:39 pm, Tuesday, 26 December 2023