ডেস্ক রিপোর্ট : ‘নরকের দরজা’ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন তুর্কেমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ। দশকের পর দশক ধরে দেশটির বিশাল মরুভূমির এক গর্তে জ্বলছে আগুন।
গ্যাসের কারণে জ্বলা এই আগুন ‘নরকের প্রবেশদ্বার’ নামে পরিচিত। বেরদিমুখামেদভ চান, পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে এই আগুন নেভাতে। সেই সঙ্গে গ্যাস রপ্তানিও বাড়াতে চায় তুর্কেমেনিস্তান।
কারাকুম মরুভূমির দারভাজা গর্তে জ্বলা এই আগুনকে ঘিরে রয়েছে রহস্য। অনেকে মনে করেন, ১৯৭১ সালে সোভিয়েতের ভুলভাবে খননের ফলে এই গর্তের সৃষ্টি হয়।
তবে কানাডীয় অভিযাত্রী জর্জ কাউরুনিস ২০১৩ সালে গর্তটির গভীরতা পরীক্ষা চালিয়ে জানান, সত্যি হলো কেউ জানে এটা কীভাবে শুরু হয়েছিল।
স্থানীয় তুর্কেমেন ভূতত্ত্ববিদদের মতে, এই বিশাল গর্ত সৃষ্টি হয় ১৯৬০ সৃষ্টি হয় এবং জ্বলতে শুরু করে ১৯৮০ দশকের দিকে।
‘নরকের দরজা’ খ্যাত মরুর বুকের এই গর্ত তুর্কেমেনিস্তানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণেরও একটি।

নিজস্ব প্রতিবেদক 

























