6:19 am, Friday, 6 November 2026

এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারি ভারতের ভুবেনশ্বর

ক্রীড়া ডেস্ক :: গত রাতে শেষ হওয়া টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের ১৫তম আসরে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ভারতের পেসার ভুবেনশ্বর কুমার। ৫ ম্যাচের ৫ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন ভুবেনশ্বর। ইনিংসে একবার করে চার ও পাঁচ উইকেট নেন ভুবি। তবে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভুবেনশ^রের ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৪ রানে ৫ উইকেট নেন তিনি। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।

দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। সুপার ফোরের শেষ ম্যাচের পাকিস্তানের বিপক্ষে ২১ রানে ৩ উইকেট নেন তিনি। টুর্নামেন্টে এটিই তার সেরা বোলিং। আর ফাইনালে শ্রীলংকার জয়ে অবদান রাখতে ২৭ রানে ৩ উইকেট নেন হাসারাঙ্গা।

তৃতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান ও হারিস রউফ।

এবারের আসরের বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলো পেসার এবাদত হোসেন। ১ ম্যাচে ৩ উইকেট নেন তিনি।
এশিয়া কাপের শীর্ষ পাঁচ বোলার
বোলার ম্যাচ ওভার রান উইকেট সেরা বোলিং
ভুবেনশ^র কুমার (ভারত) ৫ ১৯.০ ১১৫ ১১ ৫/৪
হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলংকা) ৬ ২৩.০ ১৭০ ৯ ৩/২১
মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান) ৬ ১৮.৪ ১১০ ৮ ৩/৫
শাদাব খান ৫ ১৮.৪ ১১৩ ৮ ৪/৮
হারিস রউফ (পাকিস্তান) ৬ ২০.০ ১৫৩ ৮ ৩/২৯

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারি ভারতের ভুবেনশ্বর

Update Time : 01:10:50 pm, Monday, 12 September 2022